
ময়দায় ৪ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিতে হবে। এরপর পানি দিয়ে ময়দা মথে ১০ মিনিট ঢেকে রাখুন। ময়দা ১০ ভাগ করে নিন। পিঁড়িতে খুব সামান্য তেল মাখিয়ে লুচি বেলে নিন। লুচি ডুবো তেলে ভাজতে হবে। লুচি তেলে ছাড়ার পর ফুলে উঠলে ওলটাতে হবে এবং কয়েক সেকেন্ড পর নামাতে হবে। লুচি ফুলে রং সাদা থাকতেই তেল থেকে তুলে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করতে হবে।
আপনার মতামত লিখুন :