সরকারি চা-বাগানে বিনিয়োগ করছেন অর্থনীতিবিদ মামুন রশীদ


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন /
সরকারি চা-বাগানে বিনিয়োগ করছেন অর্থনীতিবিদ মামুন রশীদ

সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানিতে (এনটিসি) বিনিয়োগ করছেন অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার মামুন রশীদ। তিনি কোম্পানিটির আড়াই লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনটিসির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এনটিসি সূত্রে জানা যায়, মামুন রশীদ বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি তাদের মূলধন বৃদ্ধির জন্য ২০২২ সালে রাইট শেয়ার বা অধিকারমূলক শেয়ার ছাড়ার উদ্যোগ নেয়। এই উদ্যোগ নেওয়া হয়েছিল মূলত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড