ঢাকার রাস্তায় প্রথম মোটরগাড়ি


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৮:১২ পূর্বাহ্ন /
ঢাকার রাস্তায় প্রথম মোটরগাড়ি

ঢাকার কালেক্টর ১৭৯০ সালে উল্লেখ করেন, সে সময় শহরে আসা একদল সৈন্য চালু করেছিল ভাড়াটে ঘোড়ার গাড়ি। সম্ভবত তখনকার সেনাবাহিনীর থাকার জায়গা তেজগাঁওয়ের বেগুনবাড়ি থেকে মূল শহরের মালামাল টানার জন্য ঘোড়ার গাড়ির সার্ভিস চালু হয়েছিল। তবে সে সার্ভিস বেশি দিন চলেনি। আর সে জন্য দায়ী ছিল ঢাকার রাস্তাঘাট। সোজা কথায়, ঢাকায় তখন ‘মোগলাই’ রোমান্টিকতা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অযত্ন-অবহেলায় ঢাকাকে গ্রাস করছিল জঙ্গল। ঢাকার দৈর্ঘ্য এসে দাঁড়িয়েছিল প্রায় পাঁচ মাইলের মধ্যে। এমন শহরের রাস্তাঘাটের কথাও বলাই বাহুল্য।

তবে ব্যক্তিগত ঘোড়ার গাড়ির কথা আমরা জানতে পারি। উনিশ শতকের প্রথম দিকে ঢাকায় একটি হলেও ঘোড়ার গাড়ি ছিল। ১৮২৪ সালে ঢাকায় ভ্রমণে কলকাতার বিশপ হেবার জানাচ্ছেন, ঢাকার নায়েব