মিষ্টিকুমড়ার হালুয়া ও লাড্ডুর রেসিপি


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন /
মিষ্টিকুমড়ার হালুয়া ও লাড্ডুর রেসিপি

উপকরণ

  • ছোট টুকরা করা মিষ্টিকুমড়া: ৪ কাপ (চাইলে গ্রেট করেও নিতে পারেন)
  • দুধ: দেড় কাপ
  • ঘি: ১ টেবিল চামচ
  • দারুচিনি: ছোট ৩ টুকরা
  • এলাচি: ৪টি
  • বিভিন্ন রকমের বাদামের কুচি: প্রয়োজনমতো

হালুয়া বানানোর প্রণালি

  • প্রথমে মিষ্টিকুমড়া ধুয়ে পরিষ্কার করে ছিলে ছোট ছোট টুকরা করে নিন। ভাজির মতো কুচি করেও নিতে পারেন।
  • একটি পাত্রে মিষ্টিকুমড়ার টুকরাগুলো দুধ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন ৫-৬ মিনিট।
  • সেদ্ধ মিষ্টিকুমড়া একটি হ্যান্ড হুইস্ক অথবা ডাল ঘুঁটনি দিয়ে ভালো করে ঘুঁটে থকথকে মিশ্রণ বানিয়ে চুলা থেকে নামিয়ে রাখুন।
  • এবার চুলার মাঝারি আঁচে একটি ছড়ানো ফ্রাইপ্যানে ঘি দিয়ে, তাতে গরমমসলা দিন। একটু নেড়ে চেড়ে সুন্দর ঘ্রাণ বেরোলে তাতে মিষ্টিকুমড়ার মিশ্রণটি দিয়ে দিন।