
সঞ্চয়ের অন্যতম মাধ্যম প্রাইজবন্ডের সুবিধা হলো, তিন মাস পরপর এর ড্র অনুষ্ঠিত হয়। এই ড্র থেকে পুরস্কার লাভের সুযোগও আছে। কিন্তু এখনকার ব্যস্ত সময়ে অনেকের পক্ষে ড্রয়ের ফলাফল দেখে প্রাইজবন্ডের নম্বর মিলিয়ে দেখা সম্ভব হয় না।
সংগ্রহে থাকা প্রাইজবন্ডের ড্রয়ের ফলাফল নিয়মিত পরীক্ষা করা হয় না। প্রতি তিন মাস পরপর ড্রয়ের ফলাফল সংগ্রহ করা এবং সেগুলো একটি একটি করে একাধিক বন্ডের নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। ফলে একটার পর একটা ড্র চলে যায়, কিন্তু প্রাইজবন্ড ড্রয়ারের এক কোনায় খামের মধ্যে পড়েই থাকে।
আপনার মতামত লিখুন :