
পদার্থবিজ্ঞানীদের ধারণা, আমাদের চারপাশে রহস্যময় ভুতুড়ে কণা রয়েছে। এই কণা শনাক্ত করা গেলে মহাবিশ্বের অজানা অনেক রহস্য সম্পর্কে জানা যাবে। ভুতুড়ে কণা আসলেই আছে কি না, তা জানতে দীর্ঘদিন চেষ্টার পর জিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটরি (জুনো) মানমন্দির চালু করেছে চীন। ক্ষুদ্র অধরা কণা সন্ধান করতে সক্ষম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও উন্নত সুবিধা রয়েছে মানমন্দিরটিতে। চীনের গুয়াংডং প্রদেশে অবস্থিত এই মানমন্দির এরই মধ্যে রহস্যময় কণার তথ্য সংগ্রহ শুরু করেছে।
আপনার মতামত লিখুন :