চীন প্লাস্টিকে ডাম্পিং করলে অবশ্যই অ্যান্টিডাম্পিং করা হবে: বাণিজ্যসচিব


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন /
চীন প্লাস্টিকে ডাম্পিং করলে অবশ্যই অ্যান্টিডাম্পিং করা হবে: বাণিজ্যসচিব

চীন বাংলাদেশের প্লাস্টিক খাতে ডাম্পিং করে থাকলে বাংলাদেশ অবশ্যই অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘চীনের ওপর যতই নির্ভরতা থাকুক, যদি চীন এমনটা করে থাকে, আমরা অবশ্যই অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করব।’ এ সময় তিনি ব্যবসায়ীদের চীনের ডাম্পিং করার বিষয়ে কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপন করার আহ্বান জানান।

আজ বুধবার সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘অর্থনীতিতে প্লাস্টিক খাতের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যসচিব।