৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে স্টার্টআপ, ১২০০ কোটি টাকার তহবিল


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন /
৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে স্টার্টআপ, ১২০০ কোটি টাকার তহবিল

অনেক আলোচনার পর দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর তহবিল জোগানের পথ কিছুটা সহজ করা হলো। এ খাতের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর মুনাফার অর্থ দিয়ে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা তহবিল গঠন করা হয়েছিল। এখন সেই তহবিল থেকে
৪ শতাংশ সুদে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে স্টার্টআপ কোম্পানিগুলো। আগে সর্বোচ্চ ঋণ পেত ১ কোটি টাকা। 

এ ছাড়া ২১ বছরের বেশি বয়সের উদ্যোক্তারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ঋণ পেতে ক্রেডিট রেটিং সিস্টেম বা ঋণমান ব্যবস্থা পরিপালনের কোনো বাধ্যবাধকতা থাকবে না। ফলে তহবিল পাওয়াটা সহজ হবে। স্টার্টআপ খাতে অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক গতকাল এ-সংক্রান্ত নীতিমালা জারি করেছে। এই নীতিমালাকে স্বাগত জানিয়েছেন এ খাতের একাধিক উদ্যোক্তা।