
শ্রম আইন সংশোধন করে কারখানায় ট্রেড ইউনিয়ন আরও সহজ করা হচ্ছে। বিদ্যমান শ্রম আইন অনুযায়ী কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন করতে গেলে ২০ শতাংশ শ্রমিকের সম্মতি লাগে। সংশোধিত আইনে ‘শতাংশ’ আর রাখা হচ্ছে না। অনেক তর্কবিতর্কের পর শেষ পর্যন্ত মালিক, শ্রমিক ও সরকার—তিন পক্ষই এ বিষয়ে একমত হয়েছে।
শ্রমিকপক্ষ বলেছে, ন্যূনতম ২০ জন শ্রমিকের সায় থাকলেই যেন কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন করা যায়। মালিকপক্ষও শতাংশের বদলে সংখ্যার ব্যাপারে রাজি। তবে পোশাক কারখানা ছাড়া অন্যদের ক্ষেত্রে সংখ্যাটা ২০ থেকে আরও বেশি হোক, এটা চায় মালিকপক্ষ।
আপনার মতামত লিখুন :