
সময়টা ১৯৯৮ কি ’৯৯। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠের এমন ভয়েস ওভার দিয়েই শুরু হয় ‘আকা’র ট্রেলার।
আজ বিকেলে সিরিজের পরিচালক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকদের নিয়ে রাজধানীর একটি মিলনায়তনে মুক্তি দেওয়া হয় ‘আকা’র ট্রেলার। সন্ধ্যায় হইচইয়ের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রকাশিত হয়েছে দুই মিনিটের ট্রেলারটি।
আপনার মতামত লিখুন :