একবার চার্জে টানা দুই দিন চলে বাজেটসাশ্রয়ী এই স্মার্টফোন


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন /
একবার চার্জে টানা দুই দিন চলে বাজেটসাশ্রয়ী এই স্মার্টফোন

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি নোট ৭০’ মডেলের ফোনটিতে ৬ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করলে টানা দুই দিন ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ১৫ ওয়াটের চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।