
শক্তিশালী মায়ের ভূমিকায় ইদানীং বারবার রুপালি পর্দায় হাজির হচ্ছেন কাজল। সন্তানকে রক্ষা করতে কখনো তাঁকে অশুভ শক্তির বিরুদ্ধে, কখনো মরণব্যাধির বিরুদ্ধে, কখনো আবার মন্দ মানুষের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। এবারও এমনই এক চরিত্রে হাজির হচ্ছেন তিনি। তবে শুধু মা নন, স্ত্রী, আইনজীবী, বন্ধু—বহুমাত্রিক রূপে। ‘দ্য ট্রায়াল ২’ সিরিজের ট্রেলার দেখে সে ইঙ্গিতই মিলেছে।
কাজল
সিরিজটির প্রথম মৌসুমে কাজলের স্বামীর চরিত্রে ছিলেন টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। দ্বিতীয় মৌসুমেও তাঁদের রসায়ন দর্শকের সামনে ধরা দেবে। সিরিজটির নির্মাতারা জানান, কাজলের বিপরীতে আকর্ষণীয় ও উপযুক্ত চরিত্রে যীশুর চেয়ে ভালো আর কাউকে পাওয়া যেত না।
আপনার মতামত লিখুন :