সিটি এলাকায় বাড়ি ও ফ্ল্যাট থাকলেই আয়কর রিটার্নে সম্পদ বিবরণী দিতে হবে


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন /
সিটি এলাকায় বাড়ি ও ফ্ল্যাট থাকলেই আয়কর রিটার্নে সম্পদ বিবরণী দিতে হবে

আয়কর রিটার্নে সম্পদের বিবরণী দিতে হয়। তবে তা সবার জন্য নয়। বেশি সম্পদ থাকলেই শুধু সম্পদের বিবরণী জমা দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছয় ধরনের করদাতাদের জন্য সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করেছে। আয়কর রিটার্নের আইটি ১০বি (২০০৩) ফরমটি করদাতার পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীর তথ্যের জন্য দেওয়া হয়।

১. সরকারি কর্মকর্তা–কর্মচারী

একজন করদাতা যদি সরকারি চাকরি করেন, তাহলে তাঁকে প্রতিবছর আয়কর রিটার্ন জমার সময় সম্পদের বিবরণী জমা দিতেই হবে। কারণ, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের সম্পদ বাড়ল না কমল, তা দেখতে চান কর কর্মকর্তারা। এ ছাড়া সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে প্রায়ই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ জন্য এনবিআর গণখাতের কর্মচারীদের সম্পদ বিবরণী বাধ্যতামূলক করেছে