দেশে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন /
দেশে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

দেশে মধ্যপন্থা ও উদার পন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।

সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় মির্জা ফখরুল বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্রটা হচ্ছে, মধ্যপন্থা রাজনীতি, উদার পন্থার রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সে জন্য উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভায় মির্জা ফখরুল বলেন, ‘আমি সব সময় যেটা বলি, নির্বাচন হবেই এবং যে সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, সে সময়ের মধ্যেই হবে। এ কারণেই যে, এর কোনো বিকল্প নাই। যদি নির্বাচন বন্ধ করা হয় তাহলে এ জাতি প্রচণ্ড রূপে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে।