
প্রশ্ন: আমি একটি সমস্যায় পড়েছি, তবে বাড়িতে বলতে পারছি না। আমার ছোটবেলার এক বান্ধবী আছে। দ্বিতীয় শ্রেণি থেকে কলেজ পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা একই ছেলের প্রেমে পড়ি।
তবে আমি প্রকাশ করার আগেই আমার বান্ধবীর সঙ্গে ছেলেটির প্রেম হয়ে যায়। দুই বছর পর বান্ধবী বিদেশে পড়তে চলে যায়। এর পর থেকে ছেলেটির সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর সেটা ভালোভাবে আমরা চালিয়ে যাই।
এই সময় প্রেমিক ছেলেটি ও আমার বান্ধবী দুজনেই ব্রেকআপ করেছে বলে জানিয়েছিল। তাই আমি এই প্রেমে রাজি হয়েছিলাম, যেহেতু তাকে আমার ভালো লাগত। কিন্তু দুই মাস আগে জানতে পারলাম আমার সেই প্রেমিকের সঙ্গে বিদেশে থাকা বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে পারিবারিক আলোচনায়।
আপনার মতামত লিখুন :