পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ সরাচ্ছে ইরান


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন /
পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ সরাচ্ছে ইরান

তেহরানের উত্তরাঞ্চলে একটি পরমাণুবিষয়ক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলছে ইরান। এর মধ্য দিয়ে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির যেকোনো প্রমাণ মুছে যেতে পারে। সংশ্লিষ্ট একটি গবেষণাপ্রতিষ্ঠান গতকাল বুধবার এ কথা জানিয়েছে।

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে, ইরানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার উল্লেখযোগ্য তৎপরতা দেখা গেছে। সম্ভবত যেকোনো অভিযুক্ত পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে।