নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় ইসি


webmks প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ২:১৪ পূর্বাহ্ন /
নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় ইসি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলো আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সাংবিধানিক এই সংস্থা।

নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলোর কোনটি কবে নাগাদ শেষ করা হবে, তার একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ রয়েছে কর্মপরিকল্পনায়। এতে অংশীজনের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা চূড়ান্ত করা, নির্বাচনী আইন-বিধি সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণসহ ২৪টি কাজের কথা বলা হয়েছে।