
নির্বাচনী প্রচারের সময় জনরোষের মুখে পিছু হটেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরে নিরাপত্তারক্ষীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। বুধবার বুয়েনস এইরেসে এ ঘটনা ঘটে।
একটি ট্রাকে করে স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন হাভিয়ের মিলেই। এ সময় তাঁর বোন ও প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কারিনা মিলেই সঙ্গে ছিলেন।
হঠাৎ ভিড়ের মধ্য থেকে একদল লোক প্রেসিডেন্টকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে। একপর্যায়ে পাথর ছুড়ে মারলে সেটি পিকআপের সামনে পড়ে। তবে অন্য বস্তুগুলো তাঁর মাথার ওপর দিয়ে যায়।
আপনার মতামত লিখুন :