
দেশের বাজারে ‘মেগাবুক কে১৫এস এএমডি’ মডেলের নতুন ল্যাপটপ এনেছে টেকনো। ১৫.৬ ইঞ্চি অ্যান্টি–গ্লেয়ার এফএইচডি পর্দার ল্যাপটপটিতে এএমডি রাইজেন৫ ৭৪৩০ইউ প্রসেসরসহ এএমডি রেডিয়ন গ্রাফিকস কার্ড থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি স্বচ্ছন্দে গ্রাফিকসের কাজ করা যায়। ল্যাপটপটির দাম ৫৩ হাজার ৫০০ টাকা (ভ্যাট ছাড়া)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।
আপনার মতামত লিখুন :